Homeউৎসবদুধ সেমাই

দুধ সেমাই

দুধ সেমাই

রেসিপি ও ছবিঃ সুলতানা কবির

উপকরণঃ সেমাই (শুকনো) ২০০ গ্রাম
বাটার অয়েল ১/২ কাপ
ঘি ১/৪ কাপ
দুধ (তরল ও মিল্ক ভিটা দুধ জ্বাল দিয়ে ঘন করে ২ কাপ করে নেওয়া) ১ লিটার
কনডেন্সড মিল্ক ১ টিন
গরম পানি ২ কাপ
পেস্তা বাদাম কুচি ১/২ কাপ
কিসমিস ২ টে চামচ
খোরমা (খেজুর) কুচি ২ টে চামচ
চিনি (প্রয়োজন অনুযায়ী) ১ কাপ
জাফরান (১/৪ কাপ দুধে ভিজিয়ে রাখা) ১/২ চামচ
গোলাপ পানি বা রোজ এসেন্স (ঐচ্ছিক) ২ ফোঁটা অথবা ১/২ চা চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে ১/২ কাপ বাটার অয়েল গরম করে তাতে শুকনো সেমাইগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিন। সেমাই ভাজা হয়ে এলে এতে ২ কাপ গরম পানি দিন। পানি দেওয়ার পর সেমাই কিছুটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সেমাই একটু ফুটে উঠলেই আগে থেকে ঘন করে রাখা ২ কাপ তরল দুধ প্যানে ঢেলে দিন। দুধ ও সেমাইয়ের মিশ্রণটি কিছুটা ঘন হয়ে আসলে এতে পুরো কনডেন্সড মিল্ক দিয়ে দিন। এ সময় চুলার আঁচ মাঝারি-কমে রেখে অনবরত নাড়তে থাকুন। যাতে নিচে লেগে না যায়।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


সেমাই পুরোপুরি ঘন হয়ে আসার আগে আগে ভিজিয়ে রাখা জাফরান মিশ্রিত দুধ ঢেলে দিন (এর ফলে সেমাইতে চমৎকার একটি হালকা গোলাপি আভা ও শাহী সুঘ্রাণ আসবে)। ইচ্ছা হলে এই ধাপে গোলাপ পানি বা রোজ এসেন্সটুকুও দিয়ে দিতে পারেন। সেমাই পুরোপুরি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি সুন্দর সার্ভিং ডিশে ঢেলে নিন। এবার অন্য একটি ছোট প্যানে ১/৪ কাপ ঘি গরম করুন। ঘি গরম হলে তাতে পেস্তা বাদাম কুচি, কিসমিস এবং খোরমা (খেজুর) দিয়ে হালকা ভেজে নিন। ভাজা বাদাম, কিসমিস ও খোরমা ঘিসহ গরম গরম সেমাইয়ের ওপর ঢেলে দিন। আপনার পছন্দমতো সুন্দর করে সাজিয়ে পাত্রটি ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হলে ঈদে মেহমানদের সামনে পরিবেশন করুন মুখরোচক ও স্পেশাল দুধ সেমাই।

বিশেষ রান্নার টিপস
==========

মিষ্টির পরিমাপঃ সাধারণত পুরো এক টিন কন্ডেন্সড মিল্ক দিলে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। তবে স্বাদ অনুযায়ী ১/৪ বা ১/২ কাপ চিনি যোগ করতে পারেন।

প্রাকৃতিক রঙঃ এই রেসিপিতে কোনো কৃত্রিম ফুড কালার ব্যবহার করা হয়নি। দুধে ভেজানো জাফরান ব্যবহারের কারণেই এর সুন্দর হালকা গোলাপি রঙটি আসে।

ফ্লেভারঃ গোলাপ পানি বা রোজ এসেন্স হাতের কাছে না থাকলে বা পছন্দ না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। জাফরানের সুগন্ধই এর জন্য যথেষ্ট।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular