Homeবিভিন্ন ধরণের খাবারটমেটো গারলিক স্যুপ

টমেটো গারলিক স্যুপ

টমেটো গারলিক স্যুপ

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ টমেটো (বড় সাইজ) ৩ টি
রসুন কোয়া ৬ টি
অলিভ অয়েল পরিমাণ মত
চিকেন স্টক ২ কাপ
লবণ স্বাদ মত
লেবু পাতা ২ টি
লেমন যেস্ট সামান্য
গোলমরিচ গুঁড়া পরিমাণ মত
আদা কুচি ১/২ চা চামচ
স্প্রিং অনিয়ন কুচি ২ টে চামচ

পরিবেশন এর জন্যঃ ভাজা পাউরুটির টুকরো, ধনিয়া পাতা।

তৈরি করার নিয়মঃ একটি ঢাকনা যুক্ত পাত্রে পানি ছাড়া সামান্য লবণ দিয়ে টমেটো এবং রসুন দিয়ে চুলায় বসিয়ে দিন। টমেটো এবং রসুন সিদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর ব্লেন্ডারে টমেটো,রসুন দিয়ে ব্লেন্ড করে করুন। ছাঁকনির সাহায্যে ছেঁকে বিচি এবং অন্যান্য শক্ত অংশ সরিয়ে ক্বাথ আলাদা করুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার একটি তলা ভারী পাত্রে অলিভ অয়েল দিয়ে এতে স্প্রিং অনিয়ন, আদা কুচি এবং লেমন যেস্ট দিয়ে হাল্কা বাদামী করে ভেজে নিন। এতে টমেটো এবং রসুনের ক্বাথ সাথে চিকেন স্টক দিয়ে মিডিয়াম হাই আঁচে জাল দিন। বলক আসলে স্বাদ মত লবণ, গোলমরিচ গুঁড়া এবং লেবু পাতা দিয়ে দিন। পুনরায় ২ টি বলক তুলে চুলা থেকে নামিয়ে নিয়ে সারভিং বোলে ভাজা পাউরুটির টুকরো এবং ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করুন মজার এই টমেটো গারলিক স্যুপ।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular