Home উৎসব জ্বাল দেওয়া ইলিশ

জ্বাল দেওয়া ইলিশ

জ্বাল দেওয়া ইলিশ

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

 

উপকরণঃ ইলিশ মাছ ৬ টুকরা
সরিষা তেল ২ টে চামচ
লবণ ১ চা চামচ (বা স্বাদমতো কড়া লবণ)
পানি ১ কাপ (প্রথম ধাপে জ্বাল দেওয়ার জন্য) ও প্রয়োজন অনুযায়ী গরম পানি (পাতলা ঝোলের জন্য)

বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ বাটা ½ কাপ
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি রান্নার কড়াই বা পাত্রে নিন। মাছের সাথে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ২ টে চামচ সরিষা তেল ও ১ চা চামচ লবণ একসাথে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মসলা মাখানো মাছে ১ কাপ (চায়ের কাপের) পানি যোগ করুন। কড়াইটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে জ্বাল দিতে থাকুন। ঝোল ফুটে পানি শুকিয়ে মসলা ও মাছ কষে এলে সাবধানে আলতো করে নেড়ে দিন।

প্রথম দফার পানি শুকিয়ে এলে পাতলা ঝোলের জন্য পরিমাণমতো কিছুটা বেশি গরম পানি ঢেলে দিন। চুলার আঁচ বাড়িয়ে কড়া জ্বালে কিছুক্ষণ রান্না হতে দিন যেন মাছের ভেতরের রস ঝোলে মিশে যায় এবং ঝাল-লবণের সুবাস ছড়িয়ে পড়ে। ঝোল হালকা মাখামাখা অথচ চমৎকার পাতলা থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল খাঁটি স্বাদের জ্বাল দেওয়া ইলিশ বা সাতলানো ইলিশ।

Previous articleছানার কালোজাম
Next articleইলিশের লেজ দিয়ে আলু ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here