চিকেন ভেজিটেবলস ওটস স্যুপ
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ মুরগির বুকের মাংস (একটু লম্বা পাতলা করে কাটা) ১ কাপ
তেল ২ টে চামচ
ওটস্ ১ কাপ
রসুন কুচি ১ টে চামচ
লেমন গ্রাস কুচি ১ চা চামচ
সবজি ১ কাপ (আমি নিয়েছি গাজর কুচি, মটরশুটি ও মাশরুম)
ম্যাগী চিনেক স্টক কিউব ১ টি
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
লেবুর রস ১ টে চামচ
লবণ (স্বাদ মতো)
গরম পানি ৫-৬ কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে একটি বোলে ওটস পানি দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। এবার একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা ভেজে চিকেন ও সবজিগুলো দিয়ে ভেজে এতে চিকেন স্টক কিউব, গোলমরিচ গুঁড়া এবং লেমন গ্রাস কুচি দিয়ে পানি ও লবণ দিয়ে নিন। পানিতে বলক আসলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ওটস, লেবুর রস ১-২ মিনিট জ্বাল দিয়ে লবণ চেক করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার এই হেলদি চিকেন ভেজিটেবলস স্যুপ।
নোটসঃ
* আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি দিতে পারেন।
* ঝাল পছন্দ করলে কাঁচামরিচ কুচি দিতে পারেন।
* চিকেন স্টক কিউব না থাকলে বাসায় চিকেন স্টক তৈরী করে নিতে পারেন।

