গারলিক মাশরুম
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ বাটন মাশরুম বা ফ্রেশ বাটন মাশরুম (ধুয়ে এবং পরিষ্কার করে অর্ধেক করে কেটে নেওয়া) ১ কাপ
অলিভ অয়েল আর সিসেমি অয়েল বা যে কোন তেল ৩ টে চামচ
শুকনো মরিচ কুচি ১ টে চামচ
রসুন কুচি ১/২ কাপ
থাইম ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে কড়াইতে তেল দিয়ে এতে রসুন কুচি, শুকনো মরিচ কুচি দিয়ে হাল্কা ভেজে নিন। মাশরুম দিয়ে দিন এবং থাইম যোগ করুন। পরিমাণ মত লবণ দিন। মাশরুম এর রঙ পরিবর্তন হয়ে এলে এবং নরম হয়ে এলে নামিয়ে গরম গরম পড়িবেশন করুন।
