Homeউৎসবগরুর মাথার ও জিহ্বার ঝাল ভুনা

গরুর মাথার ও জিহ্বার ঝাল ভুনা

গরুর মাথার ও জিহ্বার ঝাল ভুনা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ গরুর মাথার ও জিহ্বার মাংস ১ কেজি
রসুন দেড় টে চামচ
আদা বাটা ১ টে চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া দেড় চা চামচের কম
গরম মসলা বাটা ১/২ চা চামচ
তেজপাতা ২ টা
পেঁয়াজ বেরেস্তা ১ টে চামচ
পেঁয়াজ বাটা ১ কাপ
জয়ত্রী ও জায়ফল বাটা দেড় চা চামচ থেকে কম
পাঁচফোঁড়ন গুঁড়া ১/২ চা চামচ
লবণ পরিমাণ মতো
তেল ১ কাপ
জিরার গুঁড়া (টালা) ১/২ চা চামচের কম
চিনি ১ চিমটি (ইচ্ছে)


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে মাংস ঢেলে দিয়ে নাড়ুন। মাংসে তেল মিশে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে আরো ১০/১৫ মিনিট ধরে নেড়ে-নেড়ে কষাতে থাকুন। এবার জ্বাল কমিয়ে দিয়ে সব মসলা এবং লবণ দিয়ে দিন ও নাড়তে থাকুন। ভালোভাবে কষানো হলে হাঁড় সিদ্ধ
হওয়ার জন্য এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। রান্না হতে থাক। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখুন এবং নেড়ে দিন। ঝোল শুকিয়ে আসলে আরেকটু পানি দিতে পারেন। মাংস সিদ্ধ হয়ে আসলে ১ চিমটি চিনি দিন। পেঁয়াজ বেরেস্তা ও টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে ৫ মিনিট দমে রান্না করুন এবং হয়ে গেলে মাংস গরম গরম পরিবেশন করুন।

 

Previous article
Next article
রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular