Home উৎসব ক্যারামেল কাস্টার্ড পুডিং

ক্যারামেল কাস্টার্ড পুডিং

ক্যারামেল কাস্টার্ড পুডিং

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ ডিম ৪ টি
চিনি অথবা কনডেন্সড মিল্ক ১/২ কাপ
ঘন দুধ ১ কাপ (গরুর দুধ ২ কাপ জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ করে ঠান্ডা করে নেয়া)
কাস্টার্ড পাউডার ৩ টে চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ

ক্যারামেল তৈরি করার উপকরণঃ চিনি ৪ টে চামচ
পানি ১ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য প্যানে চিনি এবং পানি মাঝারি আঁচে জ্বাল দিয়ে যখন বাদামি রং হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে পুডিংয়ের মোল্ডে তেল ব্রাশ করে এই ক্যারামেল গরম গরম ঢেলে দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে নিন। এখন পাত্রে ডিমের সঙ্গে চিনি দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে যখন চিনে গলে যাবে তখন ঠান্ডা করে রাখা দুধ, কাস্টার্ড পাউডার এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু ফেটে নিয়ে মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মোল্ডে ঢেলে দিন এবং একটু টেপ করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার পাতিলের মাঝে স্ট্যান্ড বসিয়ে সমপরিমাপ পানি গরম করে, স্ট্যান্ডের উপর পুডিংয়ের মোল্ড বসিয়ে ঢেকে দিয়ে, পাতিলটি ভালো করে ঢেকে দিয়ে ২৫-৩০ মিনিট মাঝারি আঁচে ভাপে দিতে হবে। তারপর টুথপিক দিয়ে চেক করে নিয়ে যদি টুথপিকের গায়ে পুডিং লেগে আসে তাহলে আরও ৫ মিনিট ভাপে দিয়ে নামিয়ে ঠান্ডা করে সার্ভিং ডিশে উল্টিয়ে ডিমোল্ড করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার এই ক্যারামেল কাস্টার্ড পুডিং।

নোটসঃ
* মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন।
* চাইলে চিনির বদলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন।
* পুডিং ৩০-৩৫ মিনিটের বেশি অর্থাৎ অতিরিক্ত ভাপ দিলে সাইড দিয়ে ছিদ্র ছিদ্র হয়ে যায়, মসৃণ হয় না।

Previous articleকাঁচা আমের শরবত
Next articleথাই কোকোনাট জেলো পুডিং
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here