কাঁচা আমের শরবত
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ কাঁচা আম (চামড়া ছিঁলে ছোট ছোট টুকরা করা) ১ কাপ [চামড়া সহ নিলে খেতে একটু কষ কষ লাগতে পারে]
পুদিনা পাতা ৭টা
ধনেপাতা কুচি টে চামচ
কাঁচামরিচ কুচি ১টি
চিনি ৩ টে চামচ (আম বেশি টক হলে স্বাদ অনুযায়ী আরও নিতে পারেন)
জিরার গুঁড়া (ভাজা) ১/২ চা চামচ
বিট লবণ ১ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
লবণ খুবই সামান্য (যদি প্রয়োজন হয়)
ঠান্ডা পানি (পরিমাণ মতো)
আরও নিয়েছিঃ পরিবেশনের জন্য লেবু, পুদিনা পাতা এবং কিছু বরফের টুকরো।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ একটি ব্লেন্ডারের জারে সামান্য পানির দিয়ে এর সাথে সব উপকরণ এক সাথে মিশিয়ে খুবই মসৃন করে ব্লেন্ড করে তারপর এর সাথে ৩-৪ গ্লাস পানি দিয়ে আবার ব্লেন্ড করুন। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিবেন। আমার এই উপকরণে ৪ গ্লাস শরবত হয়েছে। যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন একটি গ্লাসে লেবু, পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে কিছু বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন কাঁচা আমের শরবত।
নোটসঃ আপনারা আপনাদের প্রয়োজন অথবা স্বাদ অনুযায়ী এর পরিমাণ কম অথবা বেশি নিতে পারেন।
