কাঁচকি মাছ চচ্চড়ি
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ কাঁচকি মাছ ৪ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বাটা ২-৩ টে চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
কাঁচামরিচ ফালি ৭-৮ টুকরো
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
কারি পাউডার গুঁড়া ১/২ চা চামচ
লবণ পরিমাণ মতো
সরিষার তেল ১/২ কাপ
ধনেপাতা কুচি ২ টে চামচ
পুদিনা পাতা এক কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে কাঁচকি মাছ নিয়ে তার মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মেখে ২-৩ মিনিট রেখে ভালো ভাবে ধুয়ে নিন।
এবার হাড়িতে কাঁচকি মাছ, পেয়াজ কুচি, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কারি পাউডার গুঁড়া, কাঁচা মরিচ ও সরিষার তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর ধনে পাতা কুচি, পুদিনা পাতা ও এক কাপ পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে দিন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন।

