ইলিশের পানি খোলা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৪ টুকরা
পেঁয়াজ কুচি ১০০ গ্রাম
কাঁচামরিচ ৯–১০ টি (মাঝখান থেকে চেরা বা আস্ত)
সরিষার তেল বা সয়াবিন তেল ২ টে চামচ
পানি (পাতলা ঝোলের জন্য) পরিমাণমতো
লবণ স্বাদমতো
টিপসঃ ইচ্ছে হলে রঙ আনার জন্য এক চিমটি হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে হলুদ ছাড়াও এটি ঐতিহ্যবাহী সাদাটে ঝোলে দুর্দান্ত লাগে।
রান্না করার নিয়মঃ প্রথমে মাছের টুকরাগুলোতে সামান্য লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ কুচির সাথে সামান্য লবণ ছিটিয়ে হাত দিয়ে হালকা চটকে সফট করে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
যে পাত্রে রান্না করবেন, সেখানে ধুয়ে রাখা ইলিশ মাছ, চটকানো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ২ টে চামচ তেল ও পরিমাণমতো পানি একসাথে মিশিয়ে আলতো হাতে নেড়ে নিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিন।
প্রথমে কড়া বা বেশি আঁচে ঢাকনা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। ৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে মাঝারি-কম আঁচে আরও ১০ মিনিট রান্না হতে দিন। ঝোলের ওপর তেল ভেসে উঠলে ও মাছ সেদ্ধ হয়ে এলে লবণের পরিমাণ পরখ করে নিন। নামানোর আগে ওপর থেকে কয়েকটি আস্ত কাঁচামরিচ সাজিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ সুবাসিত ও হালকা স্বাদের ইলিশের পানি খোলা।














