আদা-পুদিনার চা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ পানি ১.২৫ লিটার
পুদিনা পাতা ১/৩ কাপ
আদা কুচি ১ চা চামচ
মধু ১ টে চামচ
লেবুর (স্লাইস) ৪টি
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি, পুদিনা পাতা এবং আদা একসাথে মিশিয়ে নিন। পাত্রটি খোলা রেখে ৫ মিনিট হালকা আঁচে জ্বাল দিন। তারপর মধু মিশিয়ে নিন। আপনি যদি চাটি ছেঁকে পান করতে চান। তবে পুদিনা পাতা ও আদা ছেঁকে আলাদা করে নিতে পারেন এবং তারপর মধু মিশিয়ে নেবেন। গরম গরম বা ঠান্ডা। আপনার পছন্দমতো লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন এই স্বাস্থ্যকর ও সতেজকারী আদা-পুদিনার চা।
