Homeউৎসবআচারি বিফ ভুনা

আচারি বিফ ভুনা

আচারি বিফ ভুনা

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

সাধারণত আঁচার দিয়ে বা আঁচারের তেল/মসলায় খাসি বা গরুর গোশত রান্না করা হয়ে থাকে অল্প একটু বা মাখা মাখা ঝোল দিয়ে। আমি এবার পুরাই ভুনা করেছি এবং খেতেও ভীষণ মজা হয়ে ছিলো।

উপকরণঃ গরুর গোশত (ছোট টুকরো করে কেটে নেওয়া। এতে গোশত ভুনা খেতে ভালো লাগবে) ১ কেজি
আম/জলপাই-এর টক আঁচার ২ টে চামচ

ম্যারিনেশনের উপকরণঃ আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১/২ টে চামচ
আঁচারের তেল ১ টে চামচ
সরিষা বাটা (গোশতের টেক্সচার ঘন করবে এবং সুন্দর একটা হাল্কা ঝাঁজ মিশানো ফ্লেভার পাওয়া যাবে) ১ চা চামচ
গরম মসলা গুঁড়া (চাইলে প্যাকেটের গুঁড়া মসলা ব্যবহার করতে পারবেন) ১ টে চামচ
লাল মরিচ গুঁড়া পরিমাণ মতো
হলুদ গুঁড়া ১ টে চামচ
ধনিয়া গুঁড়া ২ টে চামচ
জিরা গুঁড়া ১ টে চামচ
লবণ স্বাদ মতো
লেবুর রস ১ চা চামচ

বাগারের উপকরণঃ পেঁয়াজ বা শ্যালটস কুচি (দেশি ছোট) ১ কাপ
সরিষার তেল প্রয়োজন মতো
রসুন (আস্ত কোয়া) ৪/৫ টি
আস্ত সরিষা ১/২ চা চামচ
আস্ত জিরা ১/৪ চা চামচ
আস্ত মৌরি ১ চা চামচ
শুকনো মরিচ ৩/৪ টি

রান্না করার নিয়মঃ প্রথমে গরুর গোশতের সাথে ম্যারিনেশনের সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে ২ ঘন্টা রাখুন। এতে রান্নায় সময় কম লাগবে এবং গোশতের স্বাদ অনেক বেড়ে যাবে। ম্যারিনেট করা গোশত চুলায় পাতিলে বসিয়ে ও প্রয়োজন মতো পানি দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে এলে ঢাকনা সরিয়ে আঁচার দিয়ে দিন ও পানি শুকিয়ে ভুনা ভুনা করে নিন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার বাগার রেডি করতে হবে। তার জন্য প্যানে সরিষার তেল গরম করে এতে বাগারের উপকরণ দিয়ে ভেজে নিন। এবং গোশতের উপর ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এতে গোশতের ভেতর বাগারের সুন্দর ঘ্রাণ ঢুকবে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular