Home বিভিন্ন ধরণের খাবার অন্যান্য স্পিনাচ স্প্যাগেটি

স্পিনাচ স্প্যাগেটি

স্পিনাচ স্প্যাগেটি

স্পিনাচ স্প্যাগেটি

রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না

উপকরণঃ স্প্যাগেটি (সেদ্ধ) ২ কাপ
পালং শাকের পেস্ট ½ কাপ
বাটার (মাখন) ১ চা চামচ
রসুন কুচি ১ চা চামচ
আদা কুচি ১ চা চামচ
পেঁয়াজ কুচি ২ টে চামচ
ইতালিয়ান সিজনিং ১ চা চামচ
লবণ স্বাদমতো
গার্নিশিংয়ের জন্য স্প্রিং ওনিয়ন/পেঁয়াজ কলি কুচি (ঐচ্ছিক)

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি নিয়ে সামান্য লবণ ও ১ চা চামচ তেল দিয়ে স্প্যাগেটি সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে একপাশে রেখে দিন। (তেল ব্যবহারের কারণে স্প্যাগেটি একটির সাথে আরেকটি লেগে যাবে না।)


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ফ্রাইপ্যানে বাটারে ১ চা চামচ বাটার দিয়ে হালকা গরম করুন। এতে আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী রঙ হওয়া পর্যন্ত ভাজুন। সুগন্ধ বের হলে সেদ্ধ করে রাখা স্প্যাগেটি প্যানে দিয়ে দিন এবং ভালো করে টস করে নিন। স্বাদমতো লবণ ও ইতালিয়ান সিজনিং ছড়িয়ে দিয়ে উচ্চ আঁচে ২ মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিন।

এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পালং শাকের পেস্ট স্প্যাগেটির সাথে দিয়ে দিন। মাঝারি আঁচে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। শাক থেকে কোনো পানি বের হলে তা ভেজে শুকিয়ে নিন। সবশেষে ওপর থেকে পেঁয়াজ কলি/পেঁয়াজ ফুলের কুচি ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের দারুণ সুস্বাদু স্পিনাচ স্প্যাগেটি। ওপর থেকে সামান্য পারমেসান চিজ (যদি থাকে) ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।

স্পিনাচ স্প্যাগেটি

Previous articleটমেটো গারলিক স্যুপ
Next articleখেবসা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here