শর্মা সস
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ রসুন মিহি কুচি ২ চা চামচ
অলিভ অয়েল ২ টে চামচ
মেয়োনিজ ৪ টে চামচ
টক দই (পানি ঝরানো) আধা কাপ
সাদা ভিনেগার ১ চা চামচ
হট চিলি সস ২ টে চামচ
মাস্টার্ড সস (কাসুন্দি/সরিষা সস) ২ টে চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
লেবুর রস ২ টে চামচ
চিনি ১ চা চামচ
লবণ ১ চিমটি
রান্না করার নিয়মঃ প্রথমে পানি ঝরানোর ছাঁকনিতে টক দই রেখে এর সমস্ত বাড়তি পানি ঝরিয়ে নিন। তারপর প্যানে অলিভ অয়েল গরম করে তাতে মিহি রসুন কুচি দিয়ে দিন। হালকা নেড়েচেড়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ সাঁতলে নিন। এতে পানি ঝরানো টক দই যোগ করে কয়েক সেকেন্ড নেড়ে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হয়ে আসা রসুন-দইয়ের মিশ্রণটি একটি ব্লেন্ডারের জারে নিন। এতে বাকি সমস্ত উপকরণ (মেয়োনিজ, চিলি সস, মাস্টার্ড সস, ভিনেগার, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, চিনি ও লবণ) এক সাথে যোগ করুন। সব উপকরণ ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে একদম মসৃণ ও ক্রিমি টেক্সচার তৈরি করে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হোমমেড শর্মা সস।















