রামেন
রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন
উপকরণঃ মুরগির কিমা ২ কাপ
পাউরুটি ২ টুকরা
তরল দুধ দুধ ১/২ কাপ
লবণ স্বাদমতো
ধনে গুঁড়া ১/২ চা চামচ
লালমরিচ গুঁড়া ১/২ চা চামচ বা ঝাল অনুয়ায়ী
গরম মসলার গুঁড়া ১/৮ চা চামচ
অরেগানো ১/৮ চা চামচ
তেল ১ টে চামচ
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
টমেটো সস ২ টে চামচ
ওয়েস্টার সস ১ টে চামচ
সয়াসস ১ টে চামচ
ডিম ১ টি
রান্না করার নিয়মঃ প্রথমে দুধ দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে একপাশে রেখে দিন। একটা ডিম ফেটে রাখুন। অন্যদিকে তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেঁজে আদা বাটা, রসুন বাটা দিয়ে মিনিট খানিক ভেঁজে ধনেপাতা দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। মুরগির কিমার সাথে ভাঁজা পেঁয়াজ, লবণ, সয়াসস, ওয়েস্টার সস, টমেটো সস, ভিজানো পাউরুটি, মশলা, অরেগানো মিশিয়ে সাথে ফেটানো ডিম দিন। যদি পুরো ডিম লাগে পুরোটা দিন আর নয়ত অর্ধেক দিয়ে সবকিছু মাখিয়ে রেখে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার লোফ প্যানে তেল ব্রাশ করে কিমার মিশ্রণ দিয়ে মাঝে সিদ্ধ ডিম দিয়ে দিতে পারেন। ডিম দিলে নিচে কিছু কিমা দিয়ে তার উপর সিদ্ধ ডিম বসিয়ে দিয়ে আবার বাকি কিমার মিশ্রণ উপরে সমান করে দিন। সবশেষে উপরে একটু টমেটো সস ব্রাশ করে দিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৪৫ মিনিট বেক করুন।
যখন কিমা প্রায় সিদ্ধ হয়ে আসবে অ্যালুমিনিয়াম ফয়েল সরিয়ে নিন তাতে উপরে সুন্দর একটা পুড়া পুড়া কালার আসবে। মুরগির কিমা সিদ্ধ হয়েছে কিনা বুঝতে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে দেখুন। টুথপিকের গায়ে যদি কোন কাচা মাংস লেগে না আসে তাহলে আপনার মিট লোফ রেডি। নামিয়ে হালকা ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

