মেডিটেরিয়ান রোস্ট চিকেন
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ মুরগি (চামড়া ছাড়িয়ে নেওয়া) দেড় কেজি ১টি
টক দই ২ টে চামচ
পাপ্রিকা ১ টে চামচ
সি সল্ট বা লবণ স্বাদ মতো
পেঁয়াজ বাটা ১ টে চামচ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
চিলি ফ্লেক্স ১ চা চামচ
ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া ২ চা চামচ
লেবুর রস (বড় লেবু রস করে নেওয়া) ১টি
মধু ১ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে মুরগি খুব ভালোভাবে পরিস্কার করে চাকু দিয়ে পুরো মুরগিতে হাল্কা করে স্লিট করে নিন বা চিড়ে নিন অল্প করে করে। পেপার টাওয়েল দিয়ে মুছে নিয়ে রোস্ট এর সব মসলা দিয়ে মাখিয়ে ২/৩ ঘন্টা ম্যারিনেট করে রাখুন ফ্রিজে। এতে মাংস খুব সফট হবে এবং মসলার স্বাদ পাওয়া যাবে। ওভেন ৪২০ ডিগ্রী ফারেনহাইট এ ৫ মিনিট প্রি-হিট করুন। ফ্য়েরিজ থেকে চিকেন বের করে বেকিং ট্রে তে নিয়ে ৪২০ ডিগ্রী তে ১ ঘন্টার জন্য বেক হতে দিন। ১ ঘন্টা পর ব্রয়েল করে নিন হাই হিটে ১০ মিনিট এতে একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে এবং রঙ টাও সুন্দর হবে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
চুলায় রান্না করতেঃ চুলায় এটি তৈরি করার জন্য গ্রিল প্যান প্রয়োজন। গ্রিল প্যানে বাটার দিয়ে চিকেন দিয়ে দু পাশ উল্টে পালটে নিয়ে ভালোভাবে হাল্কা পোড়া পোড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজার এই চিকেন ডিশ টি।
