মুগ ডালের হালুয়া
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
উপকরণঃ মুগ ডাল ১.৫ কাপ
চিনি ১ ও ১/২ কাপ
ঘি ১/২ কাপ
গুঁড়ো দুধ ১/২ কাপ
এলাচ ৪ টি
দারচিনি ১ টি
অরেঞ্জ ফুড কালার সামান্য
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে মুগ ডাল ধুয়ে ৫/৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিন। এবার প্যানে ঘি দিয়ে গরম হলে এলাচ, দারচিনি দিয়ে ভালো ভেজে ডালের পেস্ট দিয়ে মিডিয়াম আঁচে অনেক সময় নিয়ে ভুনতে হবে।
আর খুব ঘন ঘন নাড়তে হবে যেনো নিচে লেগে না যায়। এখন চিনি, গুঁড়ো দুধ আর ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। চিনি শুকিয়ে হালুয়া ঘন আর আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম মশলাগুলো বেছে একটু ঠাণ্ডা করে ট্রেতে ঢেলে পছন্দমতো শেইপ দিয়ে কেটে নিয়েছি।
