মনসুর

মনসুর

রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ সুজি দেড় কাপ
চিনি আড়াই কাপ
ডিমের কুসুম ৪ টি
গাওয়া ঘি এক-চতুর্থাংশ) কাপ
পানি ৪ টে চামচ
এলাচ গুঁড়া আধা চা চামচ
ইয়েলো ফুড কালার (ঐচ্ছিক) কয়েক ফোটা

সাজানোর উপকরণঃ বাদাম কুচি প্রয়োজনমতো

তৈরি করার নিয়মঃ একটি বাটিতে ডিমের কুসুম ও ৪ টে চামচ পানি একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে রাখুন। যে সমতল ট্রে বা পাত্রে বরফি সেট করবেন। সেটিতে আগেই ভালো করে ঘি মেখে (গ্রিজ করে) রাখুন। চুলায় একটি নন-স্টিক কড়াই বসিয়ে ঘি গরম করে নিন। গাওয়া ঘি গরম হলে এতে সুজি ঢেলে দিয়ে চুলার জ্বাল মাঝারি রেখে খুব ভালো করে ভাজতে থাকুন (অনবরত নাড়তে হবে, না হলে সুজি পুড়ে যেতে পারে)। সুজি সুন্দর ভাজা হলে চিনি অল্প অল্প করে কয়েকবারে যোগ করুন। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম ও পানির মিশ্রণটি ঢেলে দিন।

চুলার মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে চিনি গলতে শুরু করবে। চিনি গলে এলে এলাচ গুঁড়া ও ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। নাড়তে নাড়তে সুজির মিশ্রণটি যখন ঘন, অত্যন্ত আঠালো হয়ে আসবে এবং কড়াইয়ের গা ছেড়ে দলা পাকিয়ে উঠে আসবে। তখন বুঝতে হবে মনসুর বা বরফির পাক সম্পূর্ণ প্রস্তুত।

মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই দ্রুত ঘি মাখানো ট্রে-তে ঢেলে সমান করে ছড়িয়ে দিন। হাত বা চামচের পিঠ দিয়ে ওপরের লেয়ার দ্রুত সমান করে দিন (এই কাজগুলো খুব দ্রুত করতে হবে, কারণ মিশ্রণ ঠান্ডা হওয়া মাত্রই শক্ত হতে শুরু করবে)। গরম থাকতেই ছুরি দিয়ে পছন্দমতো সাইজে বরফির দাগ কেটে রাখুন এবং ওপরে বাদাম কুচি ছড়িয়ে আলতো চেপে বসিয়ে দিন (পুরোপুরি শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না)। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে দাগ কাটা অংশ বরাবর পিসগুলো আলাদা করে তুলে নিন। তৈরি হয়ে গেল দারুণ কুড়মুড়ে ও মজাদার সুজির শক্ত বরফি। এটি একটি এয়ার টাইট কাচের বোয়াম বা পাত্রে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পরিবেশন করা যায়।

Previous articleগাজরের মালাই বরফি
Next articleআম গাজরের লাড্ডু
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here