বিস্কুট

বিস্কুট

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ময়দা ২ কাপ
চিনি (গুঁড়া) ১ কাপ (চিনি কম বেশি করা যাবে)
লবণ ১ চিমটি
কালোজিরা হাফ চা চামুচ
বাটার (গলানো) ৪ টে চামচ
সাদা তেল ১ কাপের ৩/৪ ভাগ
দুধ (ঘন) ৩/৪ চামচ
বেকিং পাউডার হাফ চা চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে ময়দা বাটার, তেল, চিনি, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঝুরঝুরা হলে বাটার দিয়ে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে তেল ও কালোজিরা দিয়ে দিয়ে ডো তৈরি করুন। যদি ডো করার সময় মনে হয় বেশি ঝুরঝুরা হয়েছে তাহলে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিন।

এবার ডো টাকে ১০/১৫ মিনিটের জন্য সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পরে ইচ্ছে মতো সেইপে বিস্কুট বানিয়ে নিন। তারপর ছড়ানো বড় পাতিলে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে বেকিং ট্রে বা স্টিলের থালিতে একটু বাটার বা তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে ১৫/২০ মিনিট বেক করুন। এভাবে সবগুলা বিস্কুট রান্না করতে হবে। বিস্কুট গরম অবস্থায় নরম থাকে ঠান্ডা হলে মচমচে হবে।

বিঃদ্রঃ পাতিলটা প্রথমে বিস্কিট রান্না করতে দেওয়ার আগে পাঁচ মিনিট দিয়ে প্রি-হিট করে নিন। আর ওভেনে করতে হলে প্রথমে ৫ মিনিট প্রি-হিট করে ১৭০ ডিগ্রীতে ২০-২৫ মিনিট রান্না করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular