নারিকেল চিংড়ি কারি
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ চিংড়ি মাছ (খোসা ছাড়ানো ও পরিষ্কার করা) ৪৫০ গ্রাম
নারিকেলের টুকরো (কিউব করা ও খোসা ছাড়ানো) ১/২ কাপ
নারিকেলের দুধ বা তরল দুধ ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন কুচি ১ কোয়া
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ৩/৪ চা চামচ
কারি পাউডার ১/২ চা চামচ
চিনি ১ চা চামচ
শুকনো মরিচের ফ্লেক্স ১/৪ চা চামচ
কর্নফ্লাওয়ার ১ টে চামচ
পানি (কর্ণফ্লাওয়ারের জন্য) ১ টে চামচ
তেল ১ চা চামচ
ধনেপাতা কুচি (তাজা) ২ টে চামচ
রান্না করার নিয়মঃ একটি বড় ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচের ফ্লেক্স দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এতে জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং কারি পাউডার দিয়ে আরও ১ মিনিট রান্না করুন। প্যানে নারিকেলের দুধ (বা তরল দুধ), চিনি, সামান্য শুকনো মরিচের ফ্লেক্স ও নারিকেলের টুকরোগুলো দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং খোলা অবস্থায় ৪-৫ মিনিট জ্বাল দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার মিশ্রণে চিংড়ি মাছগুলো দিয়ে দিন এবং চুলার আঁচ বাড়িয়ে দিন। ৪-৫ মিনিট নাড়াচাড়া করে রান্না করুন যতক্ষণ না চিংড়ি মাছ পুরোপুরি সেদ্ধ হয়। একটি ছোট বাটিতে কর্নফ্লাওয়ার ও ১ টে চামচ পানি মিশিয়ে নিন। এই মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন এবং ভালো করে মেশান। ঝোল ঘন হয়ে এলে আরও ১ মিনিট রান্না করুন। সবশেষে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন মজাদার এই নারিকেল চিংড়ি কারি।
