দুধ মালাই লাচ্ছা সেমাই
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ ফুল ক্রিম দুধ ২ লিটার
লাচ্ছা সেমাই ২ কাপ
কনডেন্সড মিল্ক ১ টিন (অথবা চিনি ½ কাপ)
ইভাপোরেটেড মিল্ক (ঘন দুধ) ১ কাপ
মালাই ১ কাপ
আস্ত মসলা এলাচ ৩–৪টি
দারচিনি ২ টুকরো
ঘি ১ টে চামচ
বাদাম কুচি ও কিসমিসঃ সাজানোর জন্য পরিমাণমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ২ লিটার দুধ, আস্ত এলাচ ও দারচিনিসহ মৃদু আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দেওয়ার সময় ওপরে যে ঘন সর পড়বে। তখন বারবার চামচ দিয়ে দুধের সাথেই মিশিয়ে দিন। এভাবে জ্বাল দিতে দিতে দুধ কমে ১ লিটারেরও কম করে নিন। দুধ ঘন হয়ে এলে এতে ১ কাপ ইভাপোরেটেড মিল্ক মিশিয়ে দিন। দুধ জ্বাল দেওয়া শেষে ওপরে জমে থাকা মোটা সর বা মালাই তুলে ছোট ছোট টুকরো করে কেটে আবার দুধে মিশিয়ে দিতে পারেন (অথবা আস্ত মালাইও রেখে দেওয়া যায়)।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার এতে কনডেন্সড মিল্ক (বা চিনি) দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। দুধ তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং হালকা ঠান্ডা হতে দিন। (খেয়াল রাখবেন, সেমাই দেওয়ার জন্য দুধ অতিরিক্ত গরম বা একবারে ঠান্ডা হওয়া যাবে না। ইষদুষ্ণ বা কুসুম গরম হতে হবে।)
এবার প্যানে ১ টে চামচ ঘি গরম করে সেমাই মৃদু আঁচে হালকা ভেজে নিন। (খেয়াল রাখবেন, সেমাই যেন কোনোভাবেই পুড়ে না যায়।)। পরিবেশন পাত্রে ভেজে রাখা লাচ্ছা সেমাই বিছিয়ে দিন। সেমাইয়ের ওপর পছন্দমতো কিসমিস ও বাদাম কুচি ছড়িয়ে দিন। আগে থেকে প্রস্তুত করে রাখা কুসুম গরম মালাই-দুধের মিশ্রণটি আস্তে আস্তে সেমাইয়ের ওপর ঢেলে দিন। স্বাদ অনুযায়ী গরম গরম অথবা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ স্বাদের দুধ মালাই লাচ্ছা সেমাই!
টিপস
দুধের তাপমাত্রাঃ বেশি গরম দুধে লাচ্ছা সেমাই দিলে সেমাই একদম গলে কাদা হয়ে যাবে। আবার একবারে ঠান্ডা দুধে দিলে সেমাই দুধ শোষণ করবে না। তাই অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে।
জুসি বা ড্রাই টেক্সচারঃ সেমাই যদি ভেজা ভেজা ও ক্রিমি পছন্দ করেন, তবে সেমাই দুধ শুষে নেওয়ার পর ২–৩ বার অল্প অল্প করে মালাই-দুধ যোগ করুন। আর কিছুটা শুকনা ও মচমচে পছন্দ করলে একবারে দুধ ঢেলে সেট করে নিন।











