Home উৎসব তালের লাড্ডু বা তালের বরফি

তালের লাড্ডু বা তালের বরফি

তালের লাড্ডু বা তালের বরফি

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ সুজি ১ কাপ
দুধ (ঘন) হাফ কাপ
তালের রস (ঘন ও পানি ঝরানো) ১ কাপ
কোকোনাট পাউডার বা কুড়ানো হাফ কাপ
মাওয়া ১ কাপের ৩/৪ ভাগ বা কাপ
চিনি (মিষ্টি কম বেশি হতে পারে) হাফ কাপ
লবণ এক চিমটি (ঐচ্ছিক)
এলাচ গুঁড়া হাফ চামুচ
ঘি / বাটার ৪ টে চামুচ
কোকোনাট পাউডার বা পেস্তা কুচানো (সাজানোর জন্য) ৫/৬ টি

তৈরি করার নিয়মঃ প্রথমে চুলায় ২ টে চামুচ ঘি দিয়ে সুজি টাকে সোনালী করে ভেজে নিন ঘ্রান আসা পর্যন্ত। ঘ্রান আসলে সুজি নামিয়ে ঠান্ডা করে নিন। এবার দুধ দিয়ে নেড়ে সুজিকে চুলায় অল্প আঁচে ফুটিয়ে নিন। দুধ শুকিয়ে আসলে তালের রস দিয়ে ঘন ঘন নাড়ুন। এভাবে মিডিয়াম আঁচে তালের রস শুকিয়ে একটু ঘন হয়ে আসলে চিনি, এলাচ গুড়া আর লবণ দিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে না লাগে

এবার সুজি ঘন হয়ে পাতিলের গা ছেড়ে আসলে ২ টে চামুচ ঘি, কোকোনাট পাউডার আর মাওয়া দিয়ে নাড়ুন। একদম ঘন হয়ে সুজি দলা পাকিয়ে আসলে নামিয়ে একটু ঠান্ডা করে। একটা ছড়ানো প্লেটে ঘি ব্রাশ করে ঢেলে সমান করে বিছিয়ে উপরে পেস্তা বাদাম দিয়ে ঠান্ডা করে বরফির মতো কেটে নিতে হবে। আবার ইচ্ছে করলে লাড্ডুর মতো বানিয়ে কোকোনাট পাউডারে গড়িয়ে নিতে পারেন।

Previous articleস্পন্জি চকলেট কেক
Next articleচিকেন কাটলেট
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here