টমেটো মিষ্টি আলুর খাট্টা
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
মিষ্টি আলু আর টমেটোর খাট্টা বা টক বেশি করে রসুন, লেবু পাতা দিয়ে রান্না করা .. গরম ভাতের সাথে কচকচে কাঁচামরিচ ডলে নিয়ে এই টক দারুন লাগে খেতে।
উপকরণঃ টমেটো (টুকরো করা) ৩ টি
মিষ্টি আলু (বড় এবং টুকরো করা) ২ টি
লেবু পাতা ২ টি
কাঁচা মরিচ ২ টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ২ চা চামচ
রসুন (থেঁতো) ৪ টি
পাঁচ ফোড়ন ১/২ চা চামচ
সরিষার তেল প্রয়োজন মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পাতিলে সরিষার তেল দিয়ে গরম হলে পাঁচ ফোড়ন, থেঁতো রসুন দিয়ে সোনালী করে ভেজে নিন। এতে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লেবু পাতা দিয়ে দিন কষিয়ে নিন। মসলা কষানো হলে টমেটো এবং মিষ্টি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
এবার সিদ্ধ হবার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হলে পাতলা খাট্টার পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিন। নামানোর আগে কাঁচা মরিচ দিয়ে দিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
