Homeউৎসবখেবসা

খেবসা

খেবসা

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণ: মুরগির বড় পিস ৫/৬ টি
বাসমতী চাল ৩ কাপ (চাল ধুয়ে ভিজিয়ে রাখবেন)
পেঁয়াজ কুঁচি ১ কাপ
রসুন বাটা ১ টে চামচ
আদা বাটা ১ টে চামচ
লবণ স্বাদ মতো
তেল ১/৩ কাপ
খেবস মশলা ১ টে চামচ
টমেটো কুঁচি ১ কাপ
টমেটো পেস্ট ৩ টে চামচ
গাঁজর কুঁচি ১ কাপ
পানি ৬ কাপ
শুকনা লেবু ১ টি
কাজুবাদাম ১ মুটো
কিসমিস ১ মুটো

খেবসা মশলা তৈরির নিয়মঃ আস্ত ধনে ১ টে চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
এলাচ ৫ টি
লং ৫ টি
জিরা ১ চা চামচ
দারচিনি ১ টুকরো
জয়ফল অর্ধেক
তেজপাতা ১ টি
হলুদ গুঁড়া ১/২ চা চামচ

** সবগুলো উপকরণ তাওয়ায় নিয়ে ১ মিনিট মতো টেলে নিন। তারপর উপকরণগুলোর সাথে হলুদ গুঁড়া দিয়ে ব্লেন্ড করে এয়ার টাইড বক্সে রেখে দিন।

রান্না করার নিয়মঃ প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে কিসমিস আর বাদাম হালকা দিয়ে ভেজে তুলে নিন। বাকি তেলে পেঁয়াজ ভেজে নিন। তবে পেঁয়াজ বেশী ভাজা যাবে না। নরম হয়ে আসলে টুকরা করে রাখা মুরগির মাংসগুলো ঢেলে দিন। সাথে পরিমাণ মতো লবণ দিন। মাংসগুলোতে হালকা ভাজুন। তারপর টমেটো কুঁচি আর খেবসা মশলা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মশলা থেকে তেল ছেড়ে আসলে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ৬ কাপ পানির মধ্যে ১ থেকে ২ কাপ পানি দিয়ে বাকি পানি চালের জন্য রেখে দিন। মুরগি সিদ্ধ হয়ে আসলে মুরগির পিসগুলো তুলে বেকিং প্যানে নিয়ে উপরে হালকা তেল ব্রাশ করে ইলেকট্রিক ওভেনে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০/১৫ মিনিট হালকা ঝলসে নিন।

এই রান্না চুলায়ও করা যাবে প্যানে তেল দিয়ে মুরগি ঝলসে নিলেই হবে। অন্যদিকে মুরগি তুলে নেওয়া পানিতে চাল ধুয়ে ঢেলে দিয়ে সাথে শুকনা লেবু, কিছু কিসমিস, বাদাম আর গাজর কুঁচি দিয়ে চাল দিয়ে ও বাকি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। লবণটা ঠিক আছে কিনা দেখে নিন। লাগলে আরেকটু দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। চাল হয়ে আসলে নামিয়ে বাকি কিসমিস, বাদাম আর পোড়া মুরগির পিসগুলো দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular