কালো রূপচাঁদা মাছ ভাজি
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ রূপচাঁদা মাছ ১টি
সরিষার তেল পরিমাণমতো
লবণ পরিমাণমতো
গোল মরিচ গুঁড়া এক চা চামচ
লেবুর রস ৩ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন। তারপর সরিষার তেল বাদে সকল উপকরণ মিশিয়ে মাছের গায়ে লাগিয়ে ১৫ মিনিট মাখিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করুন। সরিষার তেল গরম হলে মাছ দিয়ে এক পাশ ভাজি হলে মাছ উল্টিয়ে দিন। দুই পাশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে কালো রূপচাঁদা মাছ ভাজি।
