আম গাজরের লাড্ডু
রেসিপি ও ছবিঃ সেলিনা মর্তুজা
উপকরণঃ পাকা আমের পাল্প ১ কাপ
গাজর কুচি ১/২ কাপ
চিনি ১ কাপ
গুঁড়ো দুধ ২ টে চামচ
গরম মসলা পরিমাণ মতো
গাওয়া ঘি পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে পাকা আমের পাল্প, গাজর কুচি, চিনি, গুঁড়ো দুধ, গরম মশলা রাখুন। তারপর সব উপকরণগুলো এক সাথে ভাল করে মেখে নিন। এবার চুলায় কড়াইতে গাওয়া ঘি দিয়ে গরম করে মাখানো আম দিয়ে নাড়তে থাকুন। অনবরত নাড়তে থাকুন। যখন আঠা আঠা হয়ে আসবে তখন নামিয়ে নিন।
