লাবাং
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
লাবাং জিনিসটা অনেকের কাছেই অপরিচিত হতে পারে। মূলত এটি একটি আরব দেশীয় পানীয়। সুস্বাদু এই পানীয় দেখতে দুধের মতো, স্বাদ ঝাঁঝালো তবে বোরহানির মতো নয়।
উপকরণঃ রসুন ৪ কোয়া
পুদিনা পাতা ১ কাপ
টক দই ২ কাপ
পানি ২ কাপ
চিনি ও মধু ২ টে চামচ
বিট লবণ ১ চা চামচ
জিরার গুঁড়া (টালা) ১/২ চা চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ একটি ব্লেন্ডারের জারে উপরের সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করলেই হয়ে গেল মজার এই এরাবিয়ান পানীয় লাবাং। এবার একটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
নোটসঃ
** এই শরবতটা আপনার ফ্রিজে ৩-৪দিন রেখে খেতে পারবেন।
** অনেকেই এই শরবত ওজন কমানোর জন্য খেয়ে থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করা যাবে না।

