Home উৎসব তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ মুরগি ৮-১০ টুকরা

মেরিনেশানের উপকরণঃ টক দই ১ কাপ
লেবুর রস ১ টে চামচ
পুদিনা পাতা বাটা ১ টে চামচ (না দিলেও চলবে)
সরিষার তেল ১ টে চামচ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
তন্দুরি মসলা গুঁড়া ১ টে চামচ
টমেটো সস ১ টে চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
পাপরিকা পাউডার (না দিলেও চলবে) ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
গরম মসলার গুঁড়া (না দিলেও চলবে) ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
রেড ফুড কালার এক চিমটি

আরও নিয়েছিঃ সয়াবিন তেল (ভাজার জন্য) ২ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির টুকরাগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর টুকরাগুলো ট্যিসু পেপার বা নরম তোয়ালের উপর রেখে পানি শুকিয়ে নিন।

একটি পাত্রে মেরিনেশানের সকল উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিন। তারপর মুরগির টুকরাগুলোতে মিশ্রণ লাগিয়ে সবনিম্ন ৩-৪ ঘন্টা মেরিনেট করে রাখুন। আমি সারারাত মেরিনেট করেছি। এতে মসলাগুলো মুরগির টুকরার ভিতরে ঢুকে যাবে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে মুরগির টুকরাগুলো ঢাকনা দিয়ে ঢেকে ৮-১০ মিনিট ভাজুন। তারপর ঢাকনা তুলে টুকরাগুলো উল্টিয়ে ভাজুন একটু পোড়া পোড়া করে। হয়ে গেলে নামিয়ে নিন। সবশেষে গরম গরম তন্দুরি চিকেন পরিবেশন করুন।

নোটস
** ওভেনে রান্না করলে ১৮০ডিগ্রি সে. প্রিহিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।

 

Previous articleবাঁধাকপি ভর্তা
Next articleসুজির ডোসা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here