Homeউৎসবশাহজাহানী খিচুড়ি

শাহজাহানী খিচুড়ি

শাহজাহানী খিচুড়ি

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

পটভূমিঃ শাহজাহানী খিচুড়ি মুঘলদের আমলে তৈরি করা খাবারের মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় এবং মজাদার রাইস আইটেম। এটি অন্য খিচুড়ির মত হলুদ রঙ দিয়ে করা হয়না। ফ্রেশ কুড়ানো নারিকেল এবং গরম মশলার সংমিশ্রণ এই খিচুড়ির প্রধান বৈশিষ্ট্য।

উপকরণঃ পোলাও চাল ৩/৪ কাপ
মুগ ডাল (আমি মুগ ডাল, মুশুরি ডাল মিশিয়ে রান্না করেছি) ৩/৪ কাপ
ঘি ১ ও ১/২ টে চামচ
শাহী জিরা ১ চা চামচ
লবঙ্গ ৬/৭ টি
দারুচিনি ১ টুকরা
এলাচ (বড়) ২/৩ টি
গোল মরিচ (আস্ত) ৫/৬ টি
পেঁয়াজ কুচি ২ টে চামচ
কাজু বাদাম (গুঁড়া করা) ২ টে চামচ
নারিকেল কুড়ানো ১ টে চামচ
লবণ স্বাদ মতো
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

সাজানোর জন্যঃ পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো
মটরশুঁটি (সিদ্ধ) পরিমাণ মতো
ডিম (সিদ্ধ)


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি নিয়ে চাল এবং ডাল নিয়ে ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। প্রেশ্রার কুকারে ঘি দিয়ে গরম করে এতে শাহী জিরা ফোড়ন দিন। এতে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং কাজু বাদাম দিন এবং হাল্কা ভাজা ভাজা করুন।

তারপর চাল, ডাল, কাঁচা মরিচ বাটা, নারিকেল কুড়ানো এবং লবণ দিয়ে ৩ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ৩ টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করুন। এবার আলতো ভাবে ঢাকনা খুলে আগে ভাপ বের করে পরে পুরো ঢাকনা খুলুন। পেঁয়াজ বেরেস্তা, মটরশুঁটি এবং ডিম দিয়ে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular