ঝালমুড়ি

ঝালমুড়ি

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ

মুড়ির মসলার উপকরণঃ সরিষার তেল ১ কাপ
পেঁয়াজ বাটা আধা কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া (ভাজা) ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া যে যেমন ঝাল খায়
বিট লবণ স্বাদমতো
আনার দানা পাউডার সামান্য
চাট মসলা বা চটপটির মসলা ১ টে চামচ


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মুড়ির মসলা তৈরির নিয়মঃ প্রথমে তলা ভারী পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ, চাট মসলা বা চটপটির মসলা, এমন ভাবে ভাজুন যেন কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে সব গুঁড়া মসলা দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিন। পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে ৫/৭ মিনিট মাঝারি আঁচে রান্না করে নিন। চুলা বন্ধ করে দিন এবং ঠাণ্ডা হলে নামিয়ে একটি শুকনো পরিস্কার জার বা বয়ামে নিয়ে নিন।

মুড়ি মাখানোর উপকরণঃ মুড়ি ১ মুঠ
চানাচুর ১ মুঠ
পেঁয়াজ কুচি ১ টে চামচ
কাঁচা মরিচ কুচি স্বাদমতো
ধনিয়া পাতা কুচি প্রয়োজন মতো
মুড়ির মসলা ২ চা চামচ
লেবুর রস স্বাদমতো

মুড়ি মাখানোর নিয়মঃ একটি ঢাকনা যুক্ত প্লাস্টিকের জারে মুড়ি এবং চানাচুর নিয়ে নিন। এতে মুড়ির মসলা এবং বাকি উপকরণ দিয়ে দিন। লেবুর রস দিয়ে দিন। ঢাকনা বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এবার পছন্দ মত কাগজের ছোট ঠোঙ্গায় বা কোন এ নিয়ে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular