ক্রিম কুনাফা
রেসিপি ও ছবিঃ কামরুন্নেসা মুনা
উপকরণঃ লাচ্ছা সেমাই ১ প্যাকেট (১৫০গ্রাম)
মাখন ৪ টে চামচ
হুইপড ক্রিম ১/২ কাপ
ডানো ক্রিম ১/২ টিন
ফুলক্রিম মিল্ক দুধ ১/২ কেজি
কর্ণফ্লাওয়ার ২ টে চামচ
ময়দা ১ টে চামচ
চিনি ৩ টে চামচ
ভ্যানিলা এসেন্স ২ চা চামচ
কমলা রঙ ২-৩ ফোটা
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিন। এবার ফ্রাই প্যানে মাখন দিয়ে গলিয়ে কমলা রঙ দিয়ে মিশিয়ে নিন। তারপর লাচ্ছা সেমাইগুলো মাখনের মধ্যে ঢেলে দিন ও চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ভেজে নিন। সম্পূর্ণ মাখন পুরো না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে প্যান নামিয়ে ঠাণ্ডা করুন।
অন্য প্যানে দুধ, চিনি, কর্ণফ্লাওয়ার, ময়দা দিয়ে ভাল করে মিলিয়ে নিন। তারপর জাল দিয়ে কাস্টার্ডের মত ঘন হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে এর সাথে হুইপড ক্রিম,ডানো ক্রিম দিয়ে ৫ মিনিট বিটার দিয়ে বিট করুন।
এবার ভাজা লাচ্ছা সেমাইগুলোকে দুই ভাগে ভাগ করে নিন। অর্ধেকটা একটা স্প্রিংফ্রম কেক প্যানে অথবা চারকোনা সারভিং ডিশে অর্ধেক লাচ্ছা সেমাই দিয়ে চামচ দিয়ে চেপে চেপে সমান করে দিন। এখন ক্রিম টুকু সমান করে ঢেলে দিন। তারপর ওপর দিয়ে বাকি লাচ্ছা সেমাইগুলো দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে সারারাত রাখুন। সবশেষে ফ্রিজ থেকে বের করে উপরে পরিমাণ মত হুইপড ক্রিম, বাদাম, চেরি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।


