সেলিনা মর্তুজা – SELINA MORTUZA

ঢাকার ঐতিহ্যবাহী গেন্ডারিয়ায় শৈশব ও কৈশোর কাটানো সেলিনা মর্তুজার জন্ম ১৩ই সেপ্টেম্বর। শিক্ষার হাতেখড়ি এবং মাধ্যমিক সম্পন্ন করেন গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল থেকে। অত্যন্ত মেধাবী এই ব্যক্তিত্ব গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য যে, স্নাতক পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে ৫ম স্থান অধিকার করে তাঁর মেধার স্বাক্ষর রেখেছিলেন।

কেবল পড়াশোনাতেই নয়, সংগীতের জগতেও তাঁর পদচারণা ও পারদর্শিতা ছিল মুগ্ধ করার মতো। তবে তাঁর সবচেয়ে বড় ভালোলাগা আর ভালোবাসার জায়গা ছিল রন্ধনশিল্প। রান্নার নিপুণ কারুকার্য ছাড়াও ঘর সাজানো এবং অজানাকে জানতে দেশ-বিদেশে ভ্রমণ করা ছিল তাঁর বিশেষ শখ।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জননী এবং তাঁর স্বামী একজন সফল ব্যবসায়ী। সংসার, সৃজনশীলতা আর রান্নার জাদুতে সবাইকে মুগ্ধ করে রাখা এই গুণী মানুষটি আজ আমাদের মাঝে নেই। জীবনের মায়া কাটিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।

স্যোশাল মিডিয়া

সকল রেসিপি