Home উৎসব তান্দুরি চিকেন মাসালা

তান্দুরি চিকেন মাসালা

তান্দুরি চিকেন মাসালা

রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ

মেরিনেশনের উপকরণঃ মুরগির মাংস (পছন্দমতো সাইজে কাটা) ১ টি
পেঁয়াজ বাটা আধা কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
টক দই ৪ টে চামচ
তান্দুরি মশলা ৪ টে চামচ
টমেটো পিউরি ২ টে চামচ
লেবুর রস ২ টে চামচ
কাঁচামরিচ বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
গরম মশলা গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী

চিকেন ভাজার উপকরণঃ ঘি, বাটার বা তেল পরিমাণমতো

মাসালা গ্রেভির উপকরণঃ বাটার ২ টে চামচ
রসুন কুচি ১ টে চামচ
পেঁয়াজ কুচি ½ কাপ (আধা কাপ)

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির মাংস পছন্দমতো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মসলা যেন ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। সে জন্য ছুরি দিয়ে মাংসের গায়ে হালকা করে চিরে (স্ট্রিপ করে) নিন। ভাজার ঘি, বাটার বা তেল ছাড়া মেরিনেশনের সমস্ত উপাদান একসাথে মেখে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিন। মসলা মাখানো মাংস ঢেকে অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট হতে দিন।

ফ্রিজ থেকে মুরগি বের করে ফ্রাইং প্যানে পরিমাণমতো ঘি, বাটার বা তেল দিয়ে গরম করে নিন। মাংসের টুকরোগুলো প্যানে দেওয়ার সময় অতিরিক্ত ঝুলন্ত মসলা ছাড়িয়ে বা বাদ দিয়ে দিন (তা না হলে তেলের তাপে মসলা পুড়ে কালো হয়ে যাবে)। চুলার আঁচ কম রেখে সময় নিয়ে উল্টে-পাল্টে মাংসগুলো লালচে করে ভেজে তুলুন।

অন্য একটি প্যানে ২ টে চামচ বাটার গরম করুন। বাটার গলে এলে এতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। এবার বাটিতে বেঁচে যাওয়া মেরিনেট করা বাকি গ্রেভি মসলাটুকু প্যানে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে রান্না করুন। মসলা কষে তেল ও বাটার ওপরে ভেসে উঠলে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে আরও কয়েক মিনিট নেড়েচেড়ে গ্রেভির সাথে মাংস ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের দারুণ সুস্বাদু তান্দুরি চিকেন মাসালা।

Previous articleইলিশ পোলাও
Next articleআমড়া ও কচুরমুখীর টক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here