ডিমের শাহী কোরমা
রেসিপি ও ছবিঃ শিরিনা রহমান
উপকরণঃ ডিম (সেদ্ধ) ৪ টি
টক দই ½ কাপ
গাওয়া ঘি ১ টে চামচ
চিনি ½ চা চামচ
কিসমিস পরিমাণমতো
সরিষার তেল ও গাওয়া ঘি (ভাজা ও কষানোর জন্য) প্রয়োজনমতো
লবণ স্বাদ অনুযায়ী
বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ বাটা ১ কাপ
কাজুবাদাম বাটা ১ চা চামচ
রসুন বাটা ½ চা চামচ
আদা বাটা ½ চা চামচ
জিরা বাটা ½ চা চামচ
লাল মরিচ গুঁড়া ½ চা চামচ
ফোড়ন মসলার উপকরণঃ এলাচ ২–৩ টি
দারুচিনি ১–২ টুকরা
লবঙ্গ ২–৩ টি
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছুরি বা কাঁটা চামচ দিয়ে সামান্য চিরে নিন। তারপর কড়াইতে সামান্য তেল বা গাওয়া ঘি গরম করে সেদ্ধ ডিমগুলো হালকা করে ভেজে তুলে রাখুন (খুব বেশি কড়া করে ভাজবেন না। এতে ডিমের বাইরের অংশ শক্ত হয়ে যায়)।
ওই কড়াইতে গাওয়া ঘি ও প্রয়োজনমতো সরিষার তেল দিন। সরিষার তেল–গাওয়া ঘি গরম হলে তেলে এলাচ, দারুচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে সুবাস বের হওয়া পর্যন্ত হালকা নাড়ুন। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও লাল মরিচ গুঁড়া দিয়ে দিন এবং মাঝারি আঁচে মসলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিন।
মসলা সুন্দর কষে এলে এতে কাজুবাদাম বাটা, ফেটানো টক দই, চিনি, কিসমিস ও স্বাদমতো লবণ যোগ করুন। মসলা থেকে সরিষার তেল আলাদা হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আলতো হাতে নেড়ে মিশিয়ে দিন। সামান্য ফুটন্ত গরম পানি যোগ করে পাত্রটি ঢাকনা দিয়ে ৫–১০ মিনিট একদম ধীমে আঁচে দমে রাখুন। গ্রেভি ঘন ও মাখামাখা হয়ে উপরে ঘি ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের ডিমের শাহী কোরমা।














