Home উৎসব আনারসি ইলিশ

আনারসি ইলিশ

আনারসি ইলিশ

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ইলিশ মাছ (৮ টুকরা করা) ১ টি
আনারস ব্লেন্ড করা ১ কাপ
তেল ½ কাপ
চিনি ½ চা চামচ
লবণ পরিমাণমতো
লেবুর রস (মেরিনেশনের জন্য) ১ টে চামচ

বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ বাটা ১ কাপ
আদা বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
কাঁচামরিচ (ফালি করা) ৪–৫ টি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর মাছে সামান্য লবণ ও লেবুর রস মাখিয়ে ১০–১৫ মিনিট আলাদা রেখে দিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও কাঁচামরিচ ফালি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে ব্লেন্ড করা আনারস ঢেলে দিন এবং মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে থাকুন। আনারস ও মসলা সুন্দর কষে তেল ভেসে উঠলে সামান্য পানি দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে লেবুর রসে ভিজিয়ে রাখা ইলিশ মাছের টুকরাগুলো সযত্নে সাজিয়ে দিন। কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না হতে দিন। ঝোল শুকিয়ে মাছের সাথে সুন্দর মাখামাখা হয়ে এলে ওপর থেকে আধা চা চামচ চিনি ছিটিয়ে হালকা হাতে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের আনারসি ইলিশ।

Previous articleইলিশের পানি খোলা
Next articleনারকেল দুধে ইলিশ পোলাও
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here