অরেঞ্জ ইলিশ
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৮ টুকরা
কমলা লেবুর রস (তাজা রস) ৩ কাপ
গ্রেট করা কমলার খোসা ১ টে চামচ
সরিষার তেল (এক-চতুর্থাংশ কাপ) ¼ কাপ
লবণ পরিমাণমতো
চিনি ½ চা চামচ
মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ বাটা ২ টে চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ (আধা চা চামচ)
হলুদ গুঁড়া সামান্য
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বাটিতে নিন। মাছের সাথে পরিমাণমতো লবণ, সামান্য হলুদ গুঁড়া ও সামান্য মরিচ গুঁড়া মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। কড়াইতে পরিমাপমতো সরিষার তেল গরম করে মেরিনেট করা মাছের টুকরাগুলো হালকা করে ভেজে তুলে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা, বাকি মরিচ গুঁড়া ও প্রয়োজন হলে সামান্য লবণ দিয়ে হালকা ভুনে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে কমলালেবুর রস ও গ্রেট করা কমলার খোসা ঢেলে দিন। চুলার মাঝারি আঁচে মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিন।
কমলার রসের ঝোল ফুটে উঠলে হালকা ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো সযত্নে ছেড়ে দিন। ওপর থেকে আধা চা চামচ চিনি ছড়িয়ে দিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে ১৫–২০ মিনিট ধীমে আঁচে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে মাছের সাথে সুন্দরভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চমৎকার সুবাসিত ও মুখরোচক অরেঞ্জ ইলিশ।














