Home উৎসব চিকেন মাঞ্চুরিয়ান

চিকেন মাঞ্চুরিয়ান

চিকেন মাঞ্চুরিয়ান

চিকেন মাঞ্চুরিয়ান

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ

চিকেন মারিনেশনের উপকরণঃ মুরগির মাংস(হাড় ছাড়া ও ছোট কিউব করে কাটা) ¼ কেজি
ডিমের সাদা অংশ ১ টি
ময়দা ১ টে চামচ
কর্ণফ্লাওয়ার ২–৩ টে চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচামরিচ বাটা (আধা চা চামচ) ½ চা চামচ
সয়া সস ½ চা চামচ
মরিচ গুঁড়া (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
লবণ স্বাদমতো
পানি ১–২ টে চামচ

সস ও গ্রেভির উপকরণঃ পেঁয়াজ কুচি ৬–৭ টে চামচ
পেঁয়াজের কলি (স্প্রিং অনিয়ন) কুচি ৩–৪ টে চামচ
রসুন কুচি ½ টে চামচ
আদা কুচি ½ টে চামচ
সয়া সস ২ চা চামচ
চিলি সস ১ টে চামচ
টমেটো সস ২ টে চামচ
ভিনেগার ২ চা চামচ
ব্রাউন চিনি বা সাধারণ চিনি ২ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
কর্ণফ্লাওয়ার (আধা কাপ পানিতে গোলানোর জন্য) ১ টে চামচ
চিকেন স্টক বা পানি (অথবা প্রয়োজনমতো ¼ কাপ) ৫ টে চামচ
তিলের তেল (দেড় টে চামচ) ১ ½ টে চামচ
সরিষার তেল / ভেজিটেবল তেল (চিকেন ভাজার জন্য ও কষানোর জন্য) পরিমাণমতো

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা বা কিউব আকারে কেটে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সাথে ডিমের সাদা অংশ, ময়দা, কর্ণফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সয়া সস, মরিচ গুঁড়া, সামান্য পানি ও স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢেকে রাখুন। কড়াইয়ে তেল গরম করে মেরিনেট করা মুরগির টুকরাগুলো মাঝারি আঁচে সুন্দর বাদামী ও মচমচে করে ভেজে তুলে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


অন্য একটি প্যানে বা ওক-এ ৩ টে চামচ সরিষার তেল দিন এবং বেশি আঁচে গরম করুন। গরম তেলে কুচানো পেঁয়াজ, আদা ও রসুন দিয়ে হালকা সাঁতে বা ভাজুন। এবার চুলার আঁচ মাঝারি করে সয়া সস, চিলি সস, টমেটো সস ও ভিনেগার যোগ করে ভালো করে মিশিয়ে ২ মিনিট রান্না করুন। এরপর ¼ কাপ চিকেন স্টক বা পানি দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিন এবং পূর্বে ভেজে রাখা চিকেন বল বা টুকরাগুলো দিয়ে আরও ৪ মিনিট রান্না করুন। এ পর্যায়ে স্বাদ পরখ করে প্রয়োজন হলে সামান্য লবণ ও তিলের তেল মেশাতে পারেন।

আধা কাপ পানিতে ১ টে চামচ কর্ণফ্লাওয়ার ভালো করে গুলিয়ে ফুটন্ত চিকেনের মিশ্রণে ঢেলে দিন। মাঝারি আঁচে ৪–৫ মিনিট নাড়তে থাকুন। কর্ণফ্লাওয়ারের কারণে ঝোল চমৎকার ঘন ও চকচকে হয়ে আসবে। ঝোল কাঙ্ক্ষিত ঘনত্বে পৌঁছালে ওপর থেকে কুচানো পেঁয়াজের কলি ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান।

Previous articleপনির এন্ড সসেজ ব্রেড রোল
Next articleস্পন্জি চকলেট কেক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here