পেয়ারা ভর্তা

পেয়ারা ভর্তা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ দেশি পাকা পেয়ারা (সেদ্ধ করা) ৪–৫ টি
পেঁয়াজ কুচি (মাঝারি সাইজ) ২ টি
শুকনা মরিচ (টেলে নেওয়া – স্বাদ অনুযায়ী) ২ টি
সরিষার তেল ১ টে চামচ
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে দেশি পাকা পেয়ারাগুলো ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মসৃণ করে নিন। একটি পাত্রে টেলে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে ভাঙা গুঁড়া করে নিন। এতে কুচানো পেঁয়াজ যোগ করে মরিচ ও লবণের সাথে ভালো করে ডলে মেখে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার চটকে রাখা সেদ্ধ পেয়ারা এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিন। এ পর্যায়ে ঝাল ও লবণ চেখে দেখে প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করুন। সবশেষে খাঁটি সরিষার তেল ছড়িয়ে আরও একবার ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পেয়ারা ভর্তা। তৈরি হয়ে গেল চাটপাটা ও রুচিকর পেয়ারা ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে অনন্য এই পদটি পরিবেশন করুন।

Previous articleচায়না গ্রাস ম্যাঙ্গো পুডিং
Next articleতেহারী (পুরান ঢাকা)
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here