টমেটো পোলাও
রেসিপি ও ছবিঃ সুলতানা কবির
উপকরণঃ বাসমতি চাল বা কালোজিরা চাল ৫০০ গ্রাম
টমেটো কুচি (বড়) ২টি
টমেটো জুস ২৫০ মিলি লিটার
টমেটো পেস্ট বা সস ২ টে চামচ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
আস্ত জিরা ১ চা চামচ
এলাচ ৬টি
লবঙ্গ ৬টি
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
সয়াবিন তেল ১/২ কাপ
ঘি সামান্য (ফোড়নের জন্য)
লবণ স্বাদ মতো
পানি পরিমাণ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে পোলাওয়ের চাল ভালো করে বেছে ধুয়ে ২০ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর চালের পানি পুরোপুরি ঝরিয়ে একপাশে রেখে দিন। একটি পাত্রে সামান্য ঘি গরম করে তাতে আস্ত জিরা, এলাচ এবং লবঙ্গ দিয়ে হালকা ভেজে ফোড়ন দিন। এবার এতে পেঁয়াজ কুচি যোগ করুন এবং পেঁয়াজ সোনালি বাদামি (ব্রাউন) হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। পেঁয়াজ ভাজা হলে এতে টমেটো কুচি এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন। টমেটো নরম ও গরম হয়ে আসলে এতে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চালটি মসলার সাথে ২-৩ মিনিট হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এরপর এতে টমেটো পেস্ট টমেটো জুস এবং চাল সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি ও স্বাদ মতো লবণ যোগ করুন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। পোলাওয়ের পানি ফুটে উঠে যখন চালের গায়ে গায়ে মাখামাখা হয়ে আসবে, তখন পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দমে বসিয়ে রাখুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে পোলাও ঝরঝরে হওয়া পর্যন্ত দমে রাখুন। পোলাও হয়ে গেলে নামিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো পোলাও।

