ওয়ালনাট কুকিজ

ওয়ালনাট কুকিজ

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ আইসিং সুগার ১/২ কাপ
ময়দা ২ কাপ
আখরোট কুচি (ওয়ালনাট) ১/২ কাপ
মাখন (কক্ষ তাপমাত্রায় থাকা) ১ কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
দুধ ১ চা চামচ বা প্রয়োজন মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে কুকিজ তৈরি করার আগে ওভেনটি ৩৫০ ডিগ্রিতে প্রি-হিট করুন। এরপর একটি বেকিং ট্রে-তে সামান্য মাখন বা তেল মাখিয়ে একপাশে রেখে দিন।

পাত্রে মাখন এবং আইসিং সুগার এক সাথে নিন। বিটারের সাহায্যে উপকরণ দুটি খুব ভালো করে বিট করুন। যতক্ষণ না মিশ্রণটি একদম হালকা ও ক্রিমের মতো মসৃণ হয়ে ওঠে। বিট করা হয়ে গেলে এতে ভ্যানিলা এসেন্স দিয়ে আর একবার মিশিয়ে নিন। ময়দা চেলে সাথে আখরোটগুলো মিশিয়ে নিন। মিশ্রণটি সাথে মাখনের ক্রিমের মধ্যে ঢেলে হাত দিয়ে আলতো করে মাখুন। প্রয়োজন মনে হলে সামান্য কয়েক ফোঁটা দুধ যোগ করে নরম অথচ সামান্য ঝুরঝুরে ডো বা মণ্ড তৈরি করুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করা ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে হাতের তালুর সাহায্যে ছোট গোল বল তৈরি করুন। বলটিকে হাতের তালু দিয়ে সামান্য চেপে চ্যাপ্টা করে নিন। কাঁটা চামচ দিয়ে ওপরে হালকা চাপ দিয়ে সুন্দর নকশা তৈরি করতে পারেন। অথবা আপনি চাইলে কুকি কাটার বা সাধারণ ছুরি ব্যবহার করেও আপনার পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে পারেন। আগে থেকে মাখন মাখিয়ে রাখা ট্রে-তে কুকিজগুলো সামান্য দূরত্ব বজায় রেখে সাজিয়ে নিন। ওভেনে ১০ থেকে ১২ মিনিট অথবা হালকা সোনালি বাদামি রঙ না আসা পর্যন্ত বেক করুন। বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কুকিজগুলো একদম মচমচে হয়ে যাবে। সবশেষে এয়ারটাইট বক্সে ওয়ালনাট কুকিজ সংরক্ষণ করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular