Home উৎসব রাইস চপ

রাইস চপ

রাইস চপ

রেসিপি ও ছবিঃ আমেনা আনার

উপকরণঃ স্টিকি ভাত ২ কাপ
গোসত কিমা (রান্না করা) ২ কাপ
ময়দা ১ কাপ
পাউরুটি (ভাজে ও গুঁড়া করা) ১/২ কাপ
ডিম ফেটানো ২ টি
তেল ভাজার জন্য ২/৩ কাপ

স্টিকি ভাত রান্নার উপকরণঃ চাল (পানি দিয়ে ধুয়ে নিন) ২ কাপ
আদা ও রসুন বাটা হাফ চা চামচ
লবণ পরিমাণ মত
পেঁয়াজ কুচি ১ টি
কাঁচামরিচ ৩/৪ টি
তেল ২ টে চামুচ

স্টিকি ভাত রান্না করার নিয়মঃ কড়াইতে তেল দিয়ে গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে আদা ও রশুন বাটা ও কাঁচামরিচ দিয়ে নাড়ুন। তারপর চাল ও লবণ দিয়ে ২ মিনিট নেড়ে পরিমাণ মত গরম পানি দিন। যাতে চাল ভালো ভাবে ফুটে। ভাত যেন শক্ত না হয়। ভাত হয়ে গেলে একটি বাটিতে নিয়ে রাখুন।

কিমা রান্না করার উপকরণঃ গোসত কিমা ২ কাপ
আদা ও রসুন ১ চা চামচ
পেয়াজ কুচি (বড়) ১ টি
গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ
লবণ সবাদ্দ মত
গরম মসলা হাফ চা চামচ
জিরা গুঁড়া (ভাজা) হাফ চা চামচ
ধনেপাতা কুচি ১ টে চামচ
কাঁচামরিচ ফালি ২/৩ টা (ঝাল আপনার পছন্দ মত দিন)

কিমা রান্না করার নিয়মঃ কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিন। তারপর কিমা দিয়ে ২ মিনিট নেড়ে আদা ও রসুন বাটা দিয়ে একে একে সব উপকরণ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

চপ তৈরির নিয়মঃ আপনার হাতে পানি লাগিয়ে ১ টে চামচ মত ভাত নিন। তার মধ্যে কিমা নিয়ে বল বানিয়ে নিন। এই নিয়মে সবগুলো বল বানিয়ে ফ্রিজে ২০-২৫ মিনিট রাখুন। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে চুলার মিডিয়াম আঁচ রাখুন। তারপর রাইস বলে প্রথমে ময়দায় গড়িয়ে,তারপর ফেটানো ডিমে ডুবিয়ে ও পাউরুটির গুঁড়া লাগিয়ে ডুবু তেলে বাদামী করে ভেজে তুলতে নিন। ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল মজাদার রাইস চপ।

Previous articleফ্রেঞ্চ প্রণ ব্রেড টোস্ট
Next articleহাবসী হালুয়া
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here