Home বিভিন্ন ধরণের খাবার বাঁধাকপি ভর্তা

বাঁধাকপি ভর্তা

বাঁধাকপি ভর্তা

রেসিপি ও ছবিঃ আমেনা আনার

উপকরণঃ বাঁধাকপি কুচি ২ ও ১/২ কাপ
রুই অথবা মৃগাল অথবা বড় যেকোন মাছের টুকরা (অল্প হলুদ, লবণ দিয়ে লাল করে ভেজে কাটা বেচে নিন) ২-৩ টুকরা
পেঁয়াজ কুচি (বড় সাইজ) ১ টি
কাঁচামরিচ অথবা শুকনা মরিচ (টেলে নেওয়া) ৪-৫টি
ধনেপাতা কুচি ২ টে চামচ
সরিষার তেল ১ টে চামচ
লবণ স্বাদ মত


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করা নিয়মঃ প্রথমে বাঁধাকপি কুচি করে ধুয়ে নিয়ে নিন। তারপর পাতিলে পানি নিয়ে চুলায় রেখে জাল দিন। পানিতে বলক আসলে বাঁধাকপি দিয়ে দুই মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে গরম করুন। গরম হলে কাঁচামরিচ অথবা শুকনা মরিচ ভেজে তুলে নিন। তারপর পেঁয়াজ কুচি ভাজুন। তারপর বাটিতে মাছ,ভাজা পেঁয়াজ, লবণ, মরিচ ভাজা ভেঙে দিয়ে ভাল চটকে নিন। চটকিয়ে বাঁধাকপি, ধনেপাতা ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বাঁধাকপি ভর্তা।

Previous articleবিবিখানা
Next articleতন্দুরি চিকেন
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here