Homeউৎসবসাগুর বরফি

সাগুর বরফি

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

সাগুর বরফি

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ সাগু ১ কাপ
নারকেল (কুরানো) ১ কাপ
চিনি ১/২ কাপ
ঘি ১/৪ কাপ
লবণ একটু
জর্দার রং একটু
কেওড়া জল এক ফোঁটা
গার্নিশিং এর জন্য কিছু বাদাম কুচি

রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে সাগুর ও ১ কাপ নরমাল পানি দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। ১ ঘন্টা পর সাগু ভিজে দ্বিগুণ হয়ে গেছে এবং সব পানি টেনে নিয়েছে। এবার প্যানে ঘি দিয়ে অল্প আঁচে গরম করে সাগু দিন। একটু ভেজে কুরানো নারকেল দিয়ে কিছুক্ষণ ভাজুন। যখন সাগু সচ্ছ হয়ে আসবে তখন একটু লবণ, ১ চা চামচ পানি বা দুধে জর্দার রং দিয়ে মিলিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন।

যখন সাগু প্যানের গা ছেড়ে আলাদা হয়ে আসবে তখন এক ফোঁটা কেওড়া জল দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। মোল্ডে তেল ব্রাশ করে অথবা ফয়েল/বেকিং পেপারের উপরে ঢেলে রাউন্ড করে ঠান্ডা করে নিন। যখন বরফি সেট হয়ে যাবে তখন পছন্দ মতো শেইপে কেটে এর উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার সাগুর বরফি।

নোটসঃ সাগু ভিজে উঠার পরও যদি মনে করেন সাগুতে পানি রয়ে গেছে তাহলে ছাঁকনিতে সাগুর পানি ছেঁকে নিন।

 

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular