Homeউৎসবভেজিটেবল এগ ফ্রাইড রাইস

ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ বাসমতী চাল ২ কাপ
তেল ৩ টে চামচ
ডিম ২টি
পেঁয়াজ (চপ করে কাটা) ১/২ কাপ
গাজর (চপ করে কাটা) ১/২ কাপ
মটরশুটি ১/২ কাপ
কর্ণ ১/২ কাপ
পেঁয়াজ পাতা কুচি ১/২ কাপ
কাঁচামরিচ কুচি ২-৩টি
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
সয়া সস ২ টে চামচ
টমেটো সস ২ টে চামচ
লবণ স্বাদ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে চাল দিয়ে ভালো করে ধুয়ে ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর চুলায় পানি বসিয়ে গরম হয়ে ফুটতে শুরু করলে ভিজিয়ে রাখা চাল, ২ টে চামচ তেল এবং লবণ দিন। ভাত যখন ৮০% হয়ে আসবে তখন নামিয়ে নিন। তারপর ভাতগুলো ছাঁকনিতে নিয়ে পানি ঝড়িয়ে নিন।

এবার কড়াইতে ১ টে চামচ তেল দিয়ে ডিম ভেঙ্গে দিয়ে ঝুরি করে নিয়ে নামিয়ে রাখুন। এখন ২ টে চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে একটু ভেজে গাজর, মটরশুঁটি ও কর্ণ দিয়ে নাড়ুন। সবজিগুলো একটু নরম হয়ে আসলে পেঁয়াজ পাতা কুচি দিয়ে একটু ভাজুন। সবজি ভাজা হলে কাঁচা মরিচ, সয়া সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর ছাঁকনিতে রাখা ভাতগুলো দিয়ে আরো ২-৩ মিনিট ভাজুন। সবশেষে ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে লবণ চেক করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করতে হবে মজাদার এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।

নোটস
** আপনারা পছন্দ মতো যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular