পাউরুটির সমুসা

পাউরুটির সমুসা

রেসিপি ও ছবিঃ আমেনা আনার

উপকরণঃ পাউরুটি (চারদিকের বাদামী অংশগুলো কেটে নেওয়া) প্রয়োজন মতো
ময়দা (অল্প পানি দিয়ে গুলে নিন) ১/৪ কাপ
তেল ভাজার জন্য

কোটিং-এর উপকরণঃ ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো
ডিম (ফেটানো) ২ টি

কিমার উপকরণঃ মুরগির কিমা ১কাপ
পেঁয়াজ মিহি কুচি ২টি
কাঁচামরিচ কুচি ২-৩ টি
আদা বাটারসুন বাটা ১ চামচ করে
লবণ পরিমাণ মতো
হলুদ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
মরিচ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
জিরা গুঁড়া (ভাজা) ১/২ চা চামচ
টমেটো সস ২ টে চামচ
তেল রান্নার জন্য
ধনেপাতা কুচি পরিমাণ মতো

কিমা রান্নাঃ চুলায় প্যানে বসিয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে আদা বাটারসূন বাটা দিয়ে বাকি মসলা ও লবণ দিয়ে একটু কষিয়ে কিমা দিয়ে মাঝারি আঁচে নেড়ে ৫-৬ মিনিট রান্না করুন। এবার টমেটো সস দিয়ে নেড়ে মিশিয়ে নিন। নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

সমুসা তৈরিঃ পাউরুটির স্লাইস নিয়ে চারদিকের বাদামি অংশ কেটে রুটির বেলার বেলুন দিয়ে পাতলা করে বেলে নিন। বেলা রুটির মাঝখানে এক চামচ মতো পুর দিন। তারপর কোনকোনি করে এক পাশের ধারে ময়দার গোলা লাগিয়ে ভাজ ভাল করে চেপে সিল করে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন। এবার ডিমে ডুবিয়ে, ব্রেড ক্রম্বে কোটিং করে ফ্রিজে রাখুন। জমে গেলে জিপ লক ব্যাগে ভরে রেখে দিন।

এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে রেখে সমুসা দিয়ে ২-৩ মিনিট মতো ভেজে উলটে দিন। অন্য পাশ ভেজে হালকা বাদামি হলে টিস্যুর উপর তুলে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular