Homeবিদেশি খাবারচিকেন স্ট্যু

চিকেন স্ট্যু

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

চিকেন স্ট্যু

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ মুরগি (ছোট) ১ টি
অলিভ অয়েল ১ টে চামচ (বাটার অথবা সয়াবিন তেলও দিতে পারেন)
আস্ত গরম মসলা (এলাচ ০২ টি, দারচিনি ০২ টুকরা, লবঙ্গ ০৩ টা, তেজপাতা ০১ টা)
মুরগির স্টক কিউব ১ টা
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১/২ কাপ চামচ
পেঁয়াজ (মাঝারি সাইজের বড় করে কাটা) ১টি
গাজর (লম্বা করে কাটা) ১ কাপ
ফুলকপি (একটু ছোট করে কাটা) ১ কাপ
পালং শাক ১ কাপ
কাঁচামরিচ (আস্ত) ২টা
ময়দা ১ টে চামচ
লবণ স্বাদ মতো
গরম পানি পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন ও সবজিগুলো কেটে নিন। তারপর প্যানে তেল দিয়ে আস্ত গরম মসলা দিয়ে একটু ভেজে চিকেনের টুকরাগুলো একটু লবণ দিয়ে ভাজুন। মুরগির টুকরাগুলো একটু সাদা সাদা হয়ে আসলে পেঁয়াজ, গাজর, ফুলকপি দিয়ে মুরগির সাথে ভাজুন। ৩-৪ মিনিট ভাজার পর মুরগির স্টক কিউব, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া সব মসলা দিয়ে সব একসাথে কষিয়ে নিন। পরিমাণ মতো গরম পানি দিন। সব সিদ্ধ হয়ে গেলে পালং শাক, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ১ টে চামচ ময়দা, ১/২ কাপ পানিতে গুলিয়ে দিন। এরপর ১-২ বার বলক আসার পর লবণ পরীক্ষা করে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার এবং হেলদি চিকেন স্ট্যু।

নোটস
** আপনি চাইলে ময়দার পরিবর্তে কর্ণফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
** পছন্দ মতো যেকোনো সবজি দিতে পারেন।
** অলিভ অয়েল এর পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular