ক্রিম চিজ
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ দুধ ১ লিটার
ভিনেগার (সাদা) ২ টে চামচ
লবণ ১ চিমটি
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে দুধ দিয়ে চুলায় দিয়ে বলক আসলে চুলা বন্ধ করুন। তারপর সাদা সিরকা দিয়ে ধিরে ধিরে নাড়ুন। ছানা বের হয়ে এলে পাতলা কাপড় ছাকনির উপর বিছিয়ে পানি ঝরাতে দিন। ১ ঘন্টা পর ছানা টুকু ১৫ মিনিট ফ্রিজে রাখুন। ১৫ মিনিট পর ফ্রিজ থেকে বের করে ১ চিমটি লবণ দিয়ে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করুন। স্মুথ হলে সুতি কাপড়ে মিড়িয়ে ৬-৭ ঘন্টা ফ্রিজে রেখে বের করলেই তৈরি হয়ে গেল ক্রিম চিজ।
