কালা ভুনা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ গরুর মাংস ২ কেজি
হলুদ গুঁড়া ২ চা চামচ
লবণ প্রয়োজন মতো
মরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
জিরা বাটা ১ টে চামচ
ধনে গুঁড়া ১ টে চামচ
দারুচিনি ৪ টুকরা
এলাচ ৬ টি
লবঙ্গ ৩ টি
পিঁয়াজ কুচি দেড় কাপ
সরিষার তেল ২ কাপ
সিরকা ভিনেগার আধা কাপ
টক দই ১ কাপ
শুকনা মরিচ-৭/৮টি
রান্না করার নিয়মঃ প্রথমে মাংস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফেলুন। তারপর মাংসে পেঁয়াজ ও তেল বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন। চুলায় কড়াই বসিয়ে মাংস ও ১ কাপ তেল দিয়ে ঢেলে ঢাকনা দিয়ে জ্বাল দিন। হালকা একটু পানি দিন। মাঝে মাঝে একটু করে নেড়ে দিন। মাংসের পানি টেনে গেলে জ্বাল কমিয়ে দিন। মাংস হালকা কষানো হয়ে গেলে এতে আধা
কেজির মত গরম পানি ঢেলে আবার জ্বাল দিন। মাংস অর্ধেক হয়ে গেলে টক দই দিন। যখন মাংসের পানি টেনে আসবে তখন সিরকা দিন।
এবারে আরেকটি কড়াইতে ১ কাপ সরিষার তেল ঢেলে তাতে পেঁয়াজ ভাজুন। হালকা বাদামি রঙ ধারণ করলে এতে কষানো মাংস ঢেলে দিয়ে অল্প জ্বালে ১ ঘন্টা নাড়তে থাকুন। মাংসের রং কালো হয়ে এলে শুকনা মরিচ কুচি করে দিন গরম গরম পরিবেশন করুন মজার কালা ভুনা।
