কাপুচিনো
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ তরল দুধ (চা কাপের ১ কাপ ও গরম) ১ কাপ
পানি ২ টে চামচ
কফি পাউডার আধা চা চামচ
চিনি ২ চা চামচ
কফি বিটার
তৈরি করার নিয়মঃ প্রথমে সসপ্যানে দুধ দিয়ে চুলায় বসিয়ে গরম করে নিন। তারপর কাপে দুধ ঢেলে কফি বিটার দিয়ে ভালো মতো বিট করুন। পাঁচ মিনিটের মাঝেই দুধ ফোমের মতো হয়ে যাবে। এবার পরিবেশনের কাপে গরম পানি, কফি আর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। ফোম করা দুধ আসতে গরম ঢালতে ঢালুন। তাহলেই তৈরি হয়ে যাবে কাপুচিনো।
