আটার পাউরুটি

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

আটার পাউরুটি

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণ: আটা ১ কাপ
ময়দা ২ কাপ এবং ১/২ কাপ
লবণ ১ চা চামচ এবং ১/২ চা চামচ
কুসুম গরম পানি ১ কাপ এবং (১/২ কাপ থেকে যতটুকু লাগে)
চিনি ১ টে চামচ
ইষ্ট ১ চা চামদার
তেল ১ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি বাটিতে একটিভ ড্রাই ইষ্ট নিয়ে কুসুম গরম পানির সাথে ইষ্ট, চিনি মিশিয়ে নিন আর ইন্সট্যান্ট ড্রাই ইষ্ট হলে ময়দার সাথে মিশিয়ে নিন। ইষ্ট ভালো আছে কিনা বুঝার উপায় পানিতে মিশানোর পর ফুলে উঠবে তার মানে ইষ্ট ঠিক আছে। ৫ মিনিট রেখে দিন। অন্যদিকে ময়দার সাথে লবণ, আটা মিশিয়ে এর সাথে গুলানো ইষ্টের পানি দিয়ে মিশিয়ে নিন। এবার ১/২ কাপ থেকে যতটুকু দরকার পড়ে আস্তে আস্তে পানি দিয়ে ডো বানিয়ে নিন। খেয়াল রাখবেন খামির খুব শক্ত যেন না হয়।

খামির নরম মনে হলে আবার ময়দা বা আটা দিয়ে মিশাতে যাবেন না। খামিরটা হাতের তালু দিয়ে মথে মথে নরম একটা বলের মতো তৈরি করতে হবে। যেটা চাপ দিলে আবার ফুলে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে আপনার পাউরুটির খামির তৈরি হয়েছে। খামির মাখার সময় ১ টে চামচ তেল দিয়ে আবার মাখুন যখন একদম মসৃণ খামির হয়ে আসবে। ঠিক যেমন বলেছি তখন বড় বোলে তেল ব্রাশ করে খামিরটা ঢেকে ঢাকনা বা সিলিং পেপার মুড়িয়ে বা মাইক্রোওয়েভের লাইট জ্বালিয়ে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন। এরই মধ্যে খামির ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। খামির ফুলে উঠলে আবার খামিরটা নিয়ে হাতে পাঞ্চ করে বাতাস বের করে দিন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular